নীল পুজোর দিন ক্ষণ ও ব্রতের নিয়ম - The News Lion

নীল পুজোর দিন ক্ষণ ও ব্রতের নিয়ম

    


দি নিউজ লায়ন;   আগামীকাল নীল পুজো বা নীল ষষ্ঠী। প্রায় প্রতিটি বাঙালি বাড়ির মহিলারাই ভক্তি ভরে সন্তানদের মঙ্গল কামনায় শিবের পুজো করেন। তবে এই পুজো মূলত মায়েদেরকেই করতে দেখা যায়। 


 ব্রত পালনের উপকরণ

গঙ্গামাটি বা শুদ্ধ মাটি, বেল পাতা, গঙ্গা জল, দুধ, দই, ঘি, মধু, কলা, বেল, বেলের কাঁটা ও মহাদেবের পছন্দের কোনও ফুল।


শিবের পছন্দের ফুল

বেলপাতা,ধুতুরা, আকন্দ, অপরাজিতা, কলকে প্রভৃতি ফুল শিবের প্রিয় বলে জানা যায়। তবে মহাদেব বেলপাতাতেই সবচেয়ে বেশি তুষ্ট হন।    

ব্রতের নিয়ম 

নীলষষ্ঠীর দিন সারা দিন উপোস করে সন্ধ্যাবেলা শিবের মাথায় জল ঢালতে হয়। এরপর শিবের মাথায় বেলপাতা, ফুল ও একটি ফল ছুঁয়ে রাখতে হয়। এরপর আকন্দ বা অপরাজিতার মালা পড়িয়ে, সন্তানের নামে একটি মোমবাতি জ্বালিয়ে প্রার্থনা করতে হয়। 


মনে রাখা জরুরী, উপোস ভাঙার পরও এদিন ফল, সাবু ইত্যাদি ছাড়া ময়দার তৈরি খাবারই খেতে হয়। এমনকি সন্দক লবণ দিয়ে খাবার খেতে হয়। মনে করা হয় ব্রতের দিন উপোস করে নিষ্ঠা করে কিছু নিয়ম মানলে ভক্তের মনোবাঞ্ছা পূরণ করেন দেবাদিদেব।  


নীলষষ্ঠীর সময় 

সাধারণত চৈত্র সংক্রান্তির আগে অর্থাৎ চড়ক উৎসবের আগের দিন নীলপুজো পালিত হয়। এই বছর ১৩ এপ্রিল অর্থাৎ ৩০ চৈত্র পড়েছে নীলপুজোর তারিখ।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.